অন্নপূর্ণা নাকি যুবশক্তি? বাস্তবে কোন কোন প্রকল্পের কাজ হচ্ছে সেবা সেতু ক্যাম্পে? রইল ফুল লিস্ট – Seva Setu Camp

By Scheme Expert

Published on:

আপনি কি এখনো পর্যন্ত সেবা সেতু ক্যাম্পে যাননি? বাড়ি বসে ভাবছেন কি কি প্রকল্পের কাজ হচ্ছে। আজকে আপনাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু আপডেট দিতে যাচ্ছি। বিশেষ করে যুব শক্তি যোজনা ও অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে। চলুন জেনে নিন কী কী প্রকল্পের কাজ বাস্তবে হচ্ছে।

মাস্টার প্রকল্প যুব শক্তি :

উপভোক্তাদের উদ্দেশ্য জানাচ্ছি, যুবশক্তি প্রকল্প নিয়ে সরকার কর্তৃক এখনো কোনো ঘোষণা করা হয়নি। সেবা সেতু ক্যাম্পে গিয়ে যা দেখলাম তাতে এটা আরও স্পষ্ট হয়ে গেলো। এই মুহুর্তে এই প্রকল্পের কাজ হচ্ছে না। তবে পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট আসলে তা জানানো হবে অথবা সরকারের ঘোষণাদিকে লক্ষ্য রাখবেন।

মাস্টার প্রকল্প অন্নপূর্ণা যোজনা :

এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম বা আবেদন গ্রহণ সেবা সেতু ক্যাম্পে হচ্ছে না। এখানে আপনি চাইলে অনুসন্ধান এর জন্য আসতে পারেন বা চাইলে প্রশ্নের উত্তর পেতে পারেন। সব মিলিয়ে অন্নপূর্ণা সম্পর্কে কোনো আলাদা কাজ হচ্ছে না। তবে এছাড়াও বেশ কিছু প্রকল্পের কজা হচ্ছে।

 

আপনার যে সমস্ত প্রকল্পে আবেদন করার প্রয়োজন আছে সেই হিসেবে সেবা সেতু ক্যাম্পে ভিজিট করতে পারেন। নিচে সেই সমস্ত স্কিমের নাম উল্লেখ করা হল –

 

ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প

  • শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ সুবিধা
  • প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণির জন্য)
  • তপশিলি বন্ধু ও সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প
  • উৎকর্ষ বাংলা ও পিএম ইন্টার্নশিপ

চাষি ও কৃষকদের জন্য প্রকল্প

  • পিএম-কিষান (PM-KISAN)
  • কিষান ক্রেডিট কার্ড (KCC)
  • সয়েল হেলথ কার্ড ও কৃষি পরিকাঠামো তহবিল
  • রাজঢ় কৃষক বন্ধু প্রকল্প

আর্থিক ও সামাজিক সুরক্ষা

  • জনধন অ্যাকাউন্ট খোলা
  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও সুরক্ষা

বিমা যোজনা

  • অটল পেনশন যোজনা ও মুদ্রা ঋণ
  • বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা
  • ই-শ্রম কার্ড ও শ্রম যোগী মানধন
  • পরিযায়ী শ্রমিক কল্যাণ ও সামাজিক সুরক্ষা যোজনা

 

অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প

  • আয়ুষ্মান ভারত কার্ড তৈরি বা হালনাগাদ করা
  • কন্যাশ্রী
  • সুকন্যা সমৃদ্ধি যোজনা
  • আধার এনরোলমেন্ট এবং আধার সিডিং
  • ভূমি সংশোধন বা ল্যান্ড মিউটেশন সংক্রান্ত কাজ

তবে এ ছাড়াও আরও কিছু প্রকল্পে আবেদন গ্রহণ চলছে। আপনি সেবা সেতু ক্যাম্পে গিয়ে দেখে নিতে পারেন।