Seva Setu Camp : সারা রাজ্য জুড়ে চলছে সেবা সেতু ক্যাম্প। এই ক্যাম্পে সবথেকে আলোচিত বিষয় হলো অন্নপূর্ণা যোজনা এবং যুবশক্তি প্রকল্প। কিন্তু এই দুই প্রকল্পের সুবিধা তেমনভাবে এই সেবা সেতু ক্যাম্পে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্প চালু করা হয়নি। অন্যদিকে নতুন করে অন্নপূর্ণা যোজনারও আবেদন নেওয়া হচ্ছে না। কিন্তু এর মধ্যেই অনেকেই হতাশায় পড়ে গেছেন। ভাবছেন কি প্রকল্পে আবেদন করবেন? আপনার জন্য রয়েছে দারুণ এক প্রকল্পের সুযোগ –
এবারে সেবা সেতু ক্যাম্পে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের উপর জোর দেওয়া হচ্ছে তা হলো বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের মাধ্যমে আগে যেখানে প্রতিমাসে এক হাজার টাকা দেওয়া হতো কিন্তু বর্তমান সরকার তা বৃদ্ধি করে পনেরশো টাকা করেছে। এবার অনেকের মধ্যে প্রশ্ন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন। যদি আপনার বাড়িতে বয়স্ক বাবা-মা অথবা কেউ বিধবা থেকে থাকে অথবা প্রতিবন্ধী তাহলে তাদের জন্য এবার এসে গেছে দারুন সুযোগ।
সেবা সেতু ক্যাম্পের সবথেকে এই প্রকল্পের উপরেই বেশি জোর দিচ্ছে সরকার। বহুদিন ধরে বিভিন্ন সামাজিক ভাতার প্রকল্প থেকে বিরত ছিলেন রাজ্যবাসী। এবার সেই প্রকল্পের উপর জোর দিয়ে ফের আবেদন গ্রহণ করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেবা সেতু ক্যাম্পে এখন আপনিও কিংবা আপনার পরিবারের যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এর জন্য আবেদন ফ্রম কোথায় পাবেন এখন দেখে নেওয়া যাক।
সামাজিক ভাতা প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমে আপনাকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। এই নির্দিষ্ট ফরমেটের ফর্মটি আপনি সেবা সেতু ক্যাম্পে গিয়ে পাবেন। সেখানে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনি এই ফর্মটি সংগ্রহ করতে পারেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এরপর আপনাকে তার সঙ্গে কিছু জরুরি ডকুমেন্টস এর জেরক্স জমা করতে হবে। এই জরুরি ডকুমেন্টস এর সঙ্গে থাকবে একটি পাসপোর্ট সাইজের ছবিও।
ফর্মের সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং আপনার বয়স ও অনন্যা তথ্যগুলি যাতে ঠিক হয় সেই ভাবেই পূরণ করতে হবে। ডকুমেন্টের সঙ্গে ফর্ম এর তথ্যের মিল থাকতে হবে। ফর্মের উপরে নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে। এই ফর্ম এর মধ্যেই আপনাকে বৈধ মোবাইল নম্বর ইনপুট করতে হবে। কেননা এখানে আপনার মোবাইল নম্বরের উপর ভিত্তি করে জনকল্যাণ শিবিরের এন্ট্রি ফর্ম পূরণ করা হয় এবং আপনার ফরমের উপর জনকল্যাণ শিবিরের একটি আইডি দেওয়া হয়।
এই আবেদন ফরমের সঙ্গে আপনাকে অবশ্যই প্রার্থীর আধার কার্ড এবং ভোটার কার্ড জমা করতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীর ব্যাংকের অ্যাকাউন্টও জমা করতে হবে। সবকিছুর জেরক্স কপি দিয়ে সই করে সেই নির্দিষ্ট কাউন্টারে আবার জমা করতে হবে।
তবে এখানে মনে রাখা জরুরি যদি আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করছেন তাহলে আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ড তার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হবে। কিন্তু যদি আপনি বিধবা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করছেন তাহলে আপনাকে বিধবার ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট জমা করতে হবে।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




