পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য অক্টোবর মাসে এল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে আরও কিছু শর্ত পূরন করতে হবে। চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে আবেদন করতে হবে অফলাইনে। তাই অনলাইনে ফর্ম পূরণের পরিবর্তে বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম মেনে আবেদনপত্র তৈরি করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
বয়স কত হতে হবে?
আবেদনকারীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।বয়সের হিসাব নির্দিষ্ট তারিখ ধরে গগনা করা হবে। তাই আবেদন করার আগে নিজের জন্মতারিখের সঙ্গে বিজ্ঞপ্তিতে দেওয়া বয়সসীমা মিলিয়ে নিবেন।
বেতন কত?
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৬,০০০ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা আছে।এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। তাই আবেদন করার আগে চাকরিটির পরিষেবা সংক্রান্ত শর্তগুলি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নিবেন।
আবেদন করতে টাকা লাগবে?
এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনও আবেদন ফি উল্লেখ করা হয়নি। তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে বিজ্ঞপ্তির সর্বশেষ নির্দেশগুলি একবার দেখে নিবেন।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ দেওয়া হবে।
আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে চাওয়া নথির স্ব-প্রত্যয়িত কপি সংযুক্ত করতে হবে। সাধারণভাবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ছবি এবং অভিজ্ঞতার নথি প্রয়োজন হতে পারে।
সব নথি ঠিকভাবে সংযুক্ত করার পর বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনটি যেন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে যায়, সেটি প্রার্থীকেই নিশ্চিত করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে অন্তত মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ হতে হবে। এর পাশাপাশি বাংলা, ইংরেজি অথবা হিন্দি ভাষায় পড়তে ও লিখতে পারার যোগ্যতাও থাকতে হবে।
তবে এর সঙ্গে প্রয়োজন বৈধ LMV Driving Licence। লাইসেন্সটি অন্তত তিন বছরের পুরনো হতে হবে এবং গাড়ি চালানোর ক্ষেত্রেও কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
অর্থাৎ শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে না। আবেদন করার আগে নিজের লাইসেন্স এবং অভিজ্ঞতার শর্ত বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি
শেষ তারিখ কবে?
এই নিয়োগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৬।
এই নিয়োগে যে পদে প্রার্থী নেওয়া হবে, সেটি হল — ড্রাইভার (Driver)।
অফিসিয়াল নোটিশ : চেক করুন

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




