WBPSC Clerkship পরীক্ষার দিনক্ষণ ঘোষণা! সঙ্গে আরও দুই পরীক্ষাও চলতি বছরেই

রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর চাকরিপ্রার্থীদের জীবনে নতুন কিছু আসতে চলেছে, এমনটাই সরকার বারবার প্রতিশ্রুতি জানাচ্ছিল। এবার সেই মর্মে ফের এক পা হাঁটলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দীর্ঘদিন ধরে পরীক্ষা না হওয়া ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS অফিসার ইত্যাদি গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়োগ পরীক্ষা হতে চলেছে যার মর্মে সম্ভাব্য তারিখ ও ঘোষণা করা হয়েছে। আপনি যদি উপরোক্ত পদগুলিতে আবেদন করে থাকেন তাহলে, এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
রাজ্য নতুন সরকার গঠনের পর একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। গত কিছুদিন আগে জানানো হয়েছে, এবার রাজ্যে পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে। প্রায় ১১ হাজার শূন্য পদে এই নিয়োগটি সম্পাদন করা হবে বলে জানানো হয়েছিল। তবে এদিকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অন্যান্য পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে সংশ্লিষ্ট বোর্ড।
গত ২০২৪ সালে প্রকাশিত হওয়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন গ্রহণ করা হয় পরবর্তীতে। কিন্তু দীর্ঘ দু’বছর কেটে যাওয়ার পুরো পরীক্ষা হয়নি। এবার সেই স্থগিত থাকা পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী এই পরীক্ষায় শামিল হতে চলেছে।
২৪ আগস্ট ২০২৬ তারিখে WBPSC এর মাধ্যমে একটি নোটিশ জারি করা হয়। এই নোটিশ অনুযায়ী ২০২৪ সালের ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে। সম্ভবত নভেম্বর এর শেষ সপ্তাহে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। Clerkship part I অফলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সরাসরি নিদিষ্ট ভেন্যুতে গিয়ে পরীক্ষায় বসতে হবে।
এরপর পাবলিক সার্ভিস কমিশনের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল মিসলেনিয়াস। যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে অফিসের পদের জন্য নিয়োগ করা হয়ে থাকে। এই পরীক্ষার প্রথম বিজ্ঞপ্তি বেরোয় ২০২৪ সালে। পরবর্তীতে আবেদন গ্রহণ করা হয়। এবার সেই পরীক্ষারও বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। জানানো হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিসলেনিয়াস পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ WBCS পরীক্ষা। যার বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করা হয়েছিল। যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তারা এই পরীক্ষায় বসতে চলেছেন। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমরা বিভিন্ন ধরনের চাকরির খবর এবং সরকারি প্রকল্প কিংবা সরকারি বিভিন্ন ধরনের আপডেট এই পোর্টালের মাধ্যমে দিয়ে থাকি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।
| অফিসিয়াল ওয়েবসাইট | https://psc.wb.gov.in/ |
| অফিসিয়াল নোটিশ | দেখুন |

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
