West Bengal Election 2026: সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, এদিকে রাজনৈতিক পারদ চড়ছে দ্রুত হারে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির জনসভা থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah মহাশয়। এদিন তিনি সপ্তম পে কমিশন চালু করা থেকে শুরু করে সমস্ত শূন্যপদে নিয়োগ, নিয়োগে বয়সসীমায় ছাড়, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া সহ—একাধিক ইস্যুতে সরাসরি বার্তা দিলেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী। যদিও এখনও আনুষ্ঠানিক সঙ্কল্পপত্র প্রকাশ করা হয়নি, তবুও বিজেপি সরকার গঠন করতে পারলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে এই সভা থেকে।
নিচে সহজ ভাষায় দেখে নেওয়া যাক, ঠিক কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তার রাজনৈতিক তাৎপর্য কতটা রয়েছে।

১) ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালুর প্রতিশ্রুতি
রাজ্যের সরকারি কর্মীদের বহুদিনের দাবি—সপ্তম বেতন কমিশন কার্যকর করে দেওয়া। বর্তমানে রাজ্যে ষষ্ঠ পে কমিশন বলবৎ রয়েছে।ঠিক এই প্রেক্ষাপটে অমিত শাহের ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশন চালু করে দেওয়া হবে।
এদিন তিনি আরও দাবি করেন, দেশের অধিকাংশ রাজ্যেই ইতিমধ্যে সপ্তম পে কমিশনের সুবিধা কার্যকর করা হয়েছে। সেই তুলনায় পশ্চিমবঙ্গ এখনো পিছিয়ে রয়েছে। এই প্রতিশ্রুতি সরাসরি রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের উদ্দেশে দেওয়া রাজনৈতিক বার্তা বলেই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।
যদিও ডিএ (মহার্ঘ ভাতা) নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে কর্মীদের একাংশের মধ্যে। সেই আবহেই সপ্তম পে কমিশনের প্রতিশ্রুতি নির্বাচনী ইস্যুকে আরও জোরালো করেছে বলে জানা যাচ্ছে।
২) ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সব শূন্যপদে নিয়োগ
এদিন চাকরিপ্রার্থীদের উদ্দেশে বড় ঘোষণা করেন তিনি। অমিত শাহ বলেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত শূন্য সরকারি পদে নিয়োগ শেষ করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় কর্মী নিয়োগ হবে, এবং তিনি জানান কাউকে ঘুষ দিতে হবে না।
তিনি জানান গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ, এসএসসি, পুর নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এই ঘোষণা চাকরিপ্রার্থীদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে পরীক্ষার অপেক্ষায় থাকা যুব সমাজের কাছে এই বার্তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
৩) লুপ্ত স্থায়ী পদ ফিরিয়ে আনার আশ্বাস
এদিন শাহ আরও দাবি করে যে, রাজ্যে বহু স্থায়ী সরকারি পদ বিলুপ্ত করা হয়েছে। বিজেপি সরকার এলে দু’মাসের মধ্যে সেই লুপ্ত পদগুলি পুনরুদ্ধারের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
অমিত শাহের এই ঘোষণার মাধ্যমে স্থায়ী চাকরির নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের প্রশ্নকে সামনে আনা হয়েছে। অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগের বদলে স্থায়ী পদ বৃদ্ধির প্রতিশ্রুতি কর্মচারী মহলে সাড়া ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে।
৪) বয়সসীমায় ৫ বছরের ছাড়
এদিকে অনেক চাকরিপ্রার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় বয়সসীমা পেরিয়ে গিয়েছে। তাঁদের কথা মাথায় রেখে বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র মন্ত্রী।
জানা যায়, এই ঘোষণা বিশেষ করে সেই প্রার্থীদের জন্য স্বস্তিদায়ক হতে পারে, যারা নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সুযোগ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ যুব ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
৫) শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বার্তা
এদিকে এই সভায় সিএএ প্রসঙ্গও উত্থাপন করেন অমিত শাহ। তিনি জানান, কেন্দ্রের সরকার বিজেপির, তাই হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে উদ্বিগ্ন প্রয়োজন নয়।
আমরা সকলে জানি, নাগরিকত্ব ইস্যু বরাবরই বাংলার রাজনীতিতে স্পর্শকাতর বিষয়। সীমান্তবর্তী জেলাগুলিতে এই প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে।এদিকে শাহের বক্তব্যে স্পষ্ট, এবার এই ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে নামছে বিজেপি।
৬) দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
এদিকে শিক্ষক নিয়োগ, এসএসসি, রেশন, ১০০ দিনের কাজ—একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এমনকি তাঁর বক্তব্য অনুযায়ী, পরিবর্তন মানে শুধু সরকার বদল নয়; পরিবর্তন মানে প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং আইনশৃঙ্খলার উন্নতি করাও।
‘পরিবর্তন’ শব্দের রাজনৈতিক তাৎপর্য
জানানো হশ, সভায় ‘পরিবর্তন’ শব্দটি বিশেষ গুরুত্ব পায়। এদিন শাহের কথায়, পরিবর্তন মানে অনুপ্রবেশ রোধ, সীমান্ত সুরক্ষা জোরদার করা, দুর্নীতি দমন করা এবং প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করা।
এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি রাজ্যের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দিতে চান। সীমান্তবর্তী জেলা এবং শহরাঞ্চলে আইনশৃঙ্খলা ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে কৌশল সাজানো হচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের এই ধারণা তৈরি হয়েছে।
সরকারি কর্মী ও যুব সমাজ—কার দিকে নজর?
যদিও এই সভার ঘোষণাগুলি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রধানত তিনটি গোষ্ঠীকে লক্ষ্য করে বলা হয়েছে—
- সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের
- বেকার যুবক-যুবতীদের
- সীমান্তবর্তী এলাকার ভোটার ও শরণার্থী পরিবারের
আমরা সকলে জানি, সপ্তম পে কমিশন ও ডিএ ইস্যু কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে নিয়োগ ও বয়সসীমায় ছাড় সরাসরি যুব সমাজকে লক্ষ্য করে বলা হয়েছে। নাগরিকত্ব প্রসঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে জানা যাচ্ছে।
নির্বাচনের আগে বাড়তি চাপ
রাজ্যে নির্বাচন যত এগোচ্ছে, ততই প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি সামনে এসেই যাচ্ছে। একদিকে সরকারি কর্মীদের দাবি, অন্যদিকে বেকার যুব সমাজের প্রত্যাশা—এই দুই বড় ইস্যুকে সামনে রেখেই প্রচার কৌশল সাজানো হচ্ছে বলে বিশেষজ্ঞদের দাবি।
শাহের এই ঘোষণার পর রাজনৈতিক মহলে আলোচনা আরও তীব্র হয়ে দাড়িয়েছে। সপ্তম পে কমিশন বাস্তবায়নের সময়সীমা, শূন্যপদ পূরণের রূপরেখা—এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বলে জানা যায়।
সামনে কী?
যদিও এই ঘোষণাগুলি আপাতত নির্বাচনী প্রতিশ্রুতি। বাস্তবায়ন নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে। তবে রাজনৈতিকভাবে বার্তা স্পষ্ট—সরকারি কর্মী, চাকরিপ্রার্থী এবং সীমান্তবর্তী ভোটারদের মন জয় করাই তাদের অন্যতম লক্ষ্য।
রায়দিঘির সভা থেকে দেওয়া এই প্রতিশ্রুতিগুলি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে দাড়িয়েছে। নির্বাচনের দিন যত এগোবে, ততই এই ইস্যুগুলিকে কেন্দ্র করে বিতর্ক ও প্রচার বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিকবিদরা
