সরকারি কর্মচারীদের জন্য ডাবল সুসংবাদ! পুজোর মুখেই পাবেন অতিরিক্ত ৭৪০০ টাকা | WB Govt Employees

রাজ্যে নতুন সরকারের পালা বদলের পর একের পর এক সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ আসছে। সরকারি কর্মীদের জন্য একদিকে ডিএ বৃদ্ধি এবং অন্যদিকে বোনাস নিয়ে দারুন সুসংবাদ এলো। একদিকে যেমন সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, অন্যদিকে সরকারি কর্মীদের জন্য ৭৪০০ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করে দিল সরকার। একাউন্টে কবে টাকা ঢুকবে? সেটাও জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই।
গত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। এবার তার পাশাপাশি বোনাস নিয়েও দারুন ঘোষণা করলেন রাজ্য সরকার। তবে এই টাকা সবাই পাবেন না। মাসিক আয় এর সীমা অনুসারে এই বোনাস ঘোষণা করা হয়েছে।

তাহলে সবার মধ্যে প্রশ্ন, ৭৪০০ টাকা বোনাস কারা পেতে চলেছেন? রাজ্যের এক নির্দেশ অনুসারে, যে সকল সরকারি কর্মচারীরা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় পড়ে না ও ২০২৬ সালের ৩১ মার্চ অব্দি তাদের সংশোধিত বেতন অনুসারে ৪৬ হাজার টাকা বেতন পেতেন না , সেই সমস্ত কর্মচারীরা এই ভাতা পাওয়ার যোগ্য।এছাড়াও লাগাতার ছয় মাস চাকরি করলেও এই বোনাস মিলতে পারে বলে জানা যায়।

শুধু বোনাস নয়, উৎসবকালীন অগ্রিমেরও ঘোষণা করে দিয়েছেন রাজ্য সরকার। এদিন নবান্নের ঘোষনা অনুযায়ী, যে সমস্ত কর্মচারীগণ ২০২৬ সালের ৩১ মার্চ অব্দি ৪৬০০০ টাকার বেশি তবে ৫৪ হাজার টাকার মধ্যে বেতন পেয়ে থাকেন, তাদের উৎসবকালীন অগ্রিম দেওয়া হবে।এই কর্মীরা ২২ হাজার টাকা অবধি সুদ মুক্ত উৎসবকালীন অগ্রিম পেয়ে থাকবেন। জানা যায়, এই অগ্রিম এর টাকা সাধারণ লোনের মত দেওয়া হয়ে থাকবে। দশটি মাসিক কিস্তির ভিত্তিতে সেই টাকা ফেরত নিবে রাজ্য।

এদিন নবান্নের তরফে আরো জানানো হয়, পুজোর আগেই সরকারি কর্মচারীরা এই বোনাস পেতে চলেছেন। নবান্নের ঘোষণা মোতাবেক, ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এর মধ্যে এই বোনাস দেওয়া হতে পারে। অর্থাৎ বর্ধিত ডিএ ও বোনাস প্রায় কাছাকাছি সময়ের মধ্যে পেতে পারেন সরকারি কর্মচারীরা।
পুজোর আনন্দের মধ্যে সরকারের এমন ঘোষণা, অবশ্যই সরকারি কর্মচারী মহলে আনন্দকে দ্বিগুণ করে দিবে। তবে এখন দেখার বিষয় কবে সরকারি কর্মচারীদের এই সুবিধা গুলি প্রদান করা হচ্ছে।

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।



