News

অন্নপূর্ণা টাকা পাননি? এখন কী করবেন? কেন টাকা পাননি? বিস্তারিত প্রশ্নোত্তর

বর্তমানে রাজ্যের সবচেয়ে চর্চিত একটি প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। সব থেকে বড় বিষয় হলো অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন এবং অনেকেই টাকা পাননি। কিছু কিছু উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত একবারও টাকা পাননি। আবার অনেকে রয়েছেন যারা একবার পেয়েছেন কিন্তু বর্তমানে টাকা পাননি। অনেকেই রয়েছেন যারা নতুন আবেদন করেছেন তাদের এপ্লিকেশন এপ্রুভ হয়েছে কিনা সেটাও তারা জানে না। আজকের এই প্রতিবেদনে অন্নপূর্ণা সম্পর্কে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

 

প্রথমত আমরা সকলে জানি অন্নপূর্ণা যোজনা এর মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কথামতো তৃতীয়বারের মতো এই কিস্তি প্রদান প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কিন্তু এই প্রকল্পের এখনো পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়নি। করা শেষ পর্যন্ত টাকা পাবেন, কারা পাবেন না এখনো পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। তাই ধাপে ধাপে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে উপভোক্তা তালিকা।

 

প্রথমত অনেকের মধ্যে প্রশ্ন যে অফলাইন মাধ্যমে টাকা পাওয়ার পর অনলাইনে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছি না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলা যায় যে, অন্নপূর্ণা যোজনা প্রথম কিস্তি অনলাইন আবেদনের পূর্বে অর্থাৎ অফলাইন মাধ্যমে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলে বহু উপভোক্তা তাদের মধ্য থেকে যোগ্যতা পূরণ করতে পারেননি। ঠিক সেই কারণে অনলাইন আবেদন করার পরও পরে সেই সমস্ত উপভোক্তা গণ আর নতুন করে অনলাইনে টাকা পাননি।

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

 

দ্বিতীয় তো অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে, অনলাইনে আবেদন করার পর প্রথমবার টাকা পেয়েছি কিন্তু দ্বিতীয় বার টাকা পায়নি। এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলা যায় যে, প্রথমবারের সমস্ত উপভোক্তাদের অনলাইন আবেদনকে গ্রহণ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে সেই আবেদনগুলিকে ভেরিফিকেশন করা হয়। এই ভেরিফিকেশনে অনেক আবেদন পত্র ভুয়ো হিসাবে ধরা হয় এবং অনেক আবেদন পত্র যোগ্যতার বাইরে থাকে। ঠিক সেই কারণে পরবর্তীতে বাতিল করা হয়।

 

অনেকের মধ্যে প্রশ্ন আছে যারা শেষের দিকে আবেদন করেছেন তারা টাকা পাবেন কিনা। রাজ্য সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বক্তব্য জারি করে ফেলেছেন, তিনি জানিয়েছেন যারা ১০ জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের সকলের এখনো পর্যন্ত ভেরিফিকেশন শেষ হয়নি। তবে হয়তো অনেকেরই ভেরিফিকেশন শেষ হয়েছে তারা এই মাসে টাকা পেতে পারেন তবে যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন শেষ হয়নি তারা পরবর্তীতে ভেরিফিকেশন শেষ হলে টাকা পেয়ে যাবেন।

 

আরও পড়ুন:

যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

সরকারি ঘোষণা মত প্রায় ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মহিলা ইতিমধ্যে আবেদন করেছেন। সমস্ত কিছু যাচাই করার পর প্রায় ১ কোটি ৪৫ লক্ষের বেশি মহিলা চলতি মাসে টাকা পেতে চলেছেন। বাকিদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে।

 

সরকার এও জানিয়েছেন যারা এখনো পর্যন্ত আবেদন করেন তে পারেননি বা আবেদনপত্র বাতিল হয়েছে কিন্তু আপনি বৈধ বা যোগ্যতা পূরণ করতে পারবেন। তাহলে আপনার জন্য ২০ আগস্টের পর একটি পোর্টাল খুলে দেওয়া হবে। সেখানে আপনি নিজের ডিটেলস পূরণ করবেন এবং পরবর্তীতে ভেরিফিকেশনের মাধ্যমে আপনার আবেদন খতিয়ে দেখা হবে। সরকার এও জানিয়েছেন যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদেরও লিস্ট পঞ্চায়েতে লাগানো হবে। তাদের মধ্য থেকে কেউ ভুয়ো বা মাসে প্রচুর ইনকাম থাকলে সেও যদি পেয়ে থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন।

Team Bongosathi

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button