News

যুবশক্তি আবেদন শুরু হচ্ছে, কী কী ডকুমেন্টস তৈরি করনেন? দেখুন বিস্তারিত – WB Govt Juba Shakti Yojna 2026

আমরা কমবেশি সকলেই জানি রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সবথেকে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণার মধ্যে একটি হল অন্নপূর্ণা যোজনা এবং অন্যটি হল যুবশক্তি ভরসা কার্ড যোজনা। একটির কজা ইতিমধ্যে চললেও অন্যটি কিন্তু এখনো শুরু করা হয়নি। আর আমরা দেখেছি বিভিন্ন ভুলের কারনে অনেকেই অন্নপূর্ণা যোজনা থেকে বাদও পড়েছেন। তাই সামনে যেহেতু যুবশক্তি ভরসা কার্ড এর আবেদন শুরু হবে তাই এবার কোনো ভুল করা যাবেনা। অন্যথায় বাদ পড়তে পারেন।

 

আজকের এই প্রতিবেদনে আমরা জানবো যুবশক্তি ভরসা কার্ড যোজনার সুবিধা পেতে কী কী করতে হবে। কীভাবে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু হতে পারে? কী কী নথিপত্র থাকা জরুরি? ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ তথ্য সম্পর্কে। চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –

 

রাজ্যের যুবশক্তি ভরসা যোজনা মূলত বেকার যুবক যুবতীদের জন্য যারা শিক্ষিত কিন্তু এখনও পর্যন্ত বেকার রয়েছেন অথচ চাকরির জন্য এদিক-ওদিক ইন্টারভিউ দিচ্ছেন অথবা প্রস্তুতি নিচ্ছেন। এখানে পুরুষ কিংবা মহিলা উভয়ে প্রার্থী যাদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে তারা সকলেই আবেদন জানাতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে যথাক্রমে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক সাহায্য পেয়ে থাকবেন।

আরও পড়ুন:

সরকারি কর্মীদের জন্য সুসংবাদ! সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুশির বার্তা, জানুন বিস্তারিত – WB Govt Employees

 

কমবেশি সকলে জানি যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এছাড়া উচ্চ যোগ্যতা থাকলে, যোগ্যতা অনুযায়ী মাসিক ৩০০০ টাকা দেওয়া হবে। তবে যাদের যোগ্যতা মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য তাদের ২০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে কিন্তু যদি প্রার্থী স্নাতক অথবা স্নাতকোত্তর হয় তাহলে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।

 

তবে এখন সকলের মধ্যে একটাই প্রশ্ন কি ডকুমেন্টস থাকতে হবে তাহলে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে পারবেন। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে অবশ্যই মাধ্যমিক পাস এর মার্কশিট এবং তার সঙ্গে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তার সার্টিফিকেট থাকতে হবে।

 

এবার অনেকের মধ্যে প্রশ্ন কিভাবে এই প্রকল্পে আবেদন জানানো যাবে। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এর কোন উত্তর দেওয়া হয়নি তবে বাজেট অনুযায়ী এই প্রকল্পে খুব শীঘ্রই আবেদন গ্রহণ করতে চলেছে। কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় আগামী ২২ জুলাই থেকে এর আবেদন গ্রহণ করা হতে পারে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোন নোটিশ জারি করে জানানো হয়নি।

 

আরও পড়ুন:

অন্নপূর্ণার টাকা পাননি? শেষ মুহুর্তের টোটকা! এই কাজ করতেই হবে – WB Annapurna new Update

যদি আবেদন প্রক্রিয়া শুরু করা হয় তবে অনলাইন মাধ্যমে জমা করতে হতে পারে। যেহেতু রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মত গুরুত্বপূর্ণ প্রকল্প অনলাইনে মাধ্যমে আবেদন গ্রহণ করেছে তাই ঠিক একই ভাবে যুবশক্তি বর্ষার কার্ড যোজনা ক্ষেত্রেও অনলাইনে মাধ্যমে আবেদন গ্রহণ করার সম্ভাবনাই। তবে সঠিক সময় না আসলে এই সম্পর্কে ১০০% বলা সম্ভব নয়।

 

এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অথবা অন্য যে পরীক্ষায় পাস করেছেন তার সার্টিফিকেট সহ প্রার্থীর আধার কার্ড, ব্যাংকের একাউন্ট, বৈধ মোবাইল নম্বর সহ অন্যান্য কিছু জরুরী নথি অনলাইনে আপলোড করতে হতে পারে। আপনি যদি এই প্রকল্পের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অথবা ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো আপডেট আসলে সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।

Team Bongosathi

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button